তীব্র ঘন কুঁয়াশায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন
২৫ এপ্রিল, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

তীব্র ঘন কুঁয়াশায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০১-২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন
তীব্র ঘন কুঁয়াশায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

যমুনা পাড়ের মানুষ হিসেবে সিরাজগঞ্জ জেলা পুরো বাংলাদেশের কাছেই পরিচিত এক নাম। বর্ষাকালে নদী ভাংগনের আতংকে থাকে নদী পাড়ের মানুষ ঠিক তেমনি শীতকালেও তাদের জীবন হয়ে উঠে বিপর্যস্ত। বিগত দুইদিন ধরে শীতের তীব্রতার পাশাপাশি কুঁয়াশার মাত্রা বেড়েছে দ্বিগুন। চারপাশে থাকা ঠিক পাঁচ ফুট দূরত্বের পাশাপাশি দৃশ্য দেখা যাচ্ছে না কোন কিছুই ঘন কূঁয়াশার কারনে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ঢাকাগামী এবং উত্তরবঙ্গসহ সকল যানবাহন চলছে ধীরে ধীরে। যেকোন ধরনের দূর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

এই তীব্র শীত এবং ঘন কুঁয়াশায় সব থেকে বেশি কষ্টে আছে শিশু এবং বয়স্করা। অসহায় মানুষজন চেয়ে আছে বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠন ও রাজনৈতিক, দানবীর নেতৃবৃন্দের দিকে একটু সহযোগিতার আশায়।

এরই মধ্যে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই তীব্রতা আরো বেশ কিছুদিন থাকতে পারে এবং জনসাধারনকে সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়ার আপডেট অনুযায়ী এই মূহুর্তের সিরাজগঞ্জ জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস যা তাপমাত্রা বাড়ার সাথে সাথে সর্বোচ্চ ২৫ ডিগ্রী সেলসিয়াস এবং রাতে তাপমাত্রা আরো নিচে নেমে ১৩ ডিগ্রী সেলসিয়াসে চলে যেতে পাড়ে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০১-২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 746 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com