শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-০১-২০২১ ০৬:৩২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শাহজাদপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধনী খেলা শুরু হয়েছে। আজ ১৭ জানুয়ারী রোববার শাহজাদপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলার শুভ উদ্বোধন করেন, পৌরসভার নব-নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সভাপতি মারুফ হোসেন সুনাম, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের রানা শেখ প্রমুখ। উদ্ধোধনী খেলায় প্রথমদিনে রূপবাটি বনাম পোরজনা খেলায় রূপবাটি জয়লাভ করে এবং কামেয়পুর বনাম নরিনা খেলায় নরিনা জয়লাভ করে।
ক্রিকেট এসোসিয়েশন সভাপতি মারুফ হোসেন সুনাম জানান, ইউনিয়ন পর্যায়ে এ খেলা শুরু হয়েছে। মোট ৩০টি দল এ খেলায় অংশ গ্রহণ করবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com