শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-০১-২০২১ ০১:৪১ অপরাহ্ন |
গতকাল ১৬ইং জানুয়ারী (শনিবার) অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জনাব তরিকুল ইসলাম খান (৪৫) প্রতিপক্ষের দূর্বৃত্তের ছুরির আঘাতে নিহত হয়েছেন।
অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দ্রুত সময়ে ফাঁসি কার্যকরের দাবীতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল করেন মরহুম তরিকুল ইসলাম খানের সমর্থকগোষ্ঠি। এই বিক্ষোভ কর্মসূচী সকাল ১১টায় ভাংগাবাড়ী গ্রাম থেকে শুরু করে বাহিরগোলা রোড, মুজিবসড়ক, বাজার ষ্টেশন চত্তর, এস এস রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ধরনের প্লে-কার্ড ও শ্লোগানের মাধ্যমে আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং বিচার দাবী জানানো হয়।
উল্লেখ্য, তরিকুল ইসলাম খান ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে তার নিকটতম প্রতিদ্ধন্ধী উটপাখি প্রতীকে অংশগ্রহনকারী শাহাদৎ হোসেন বু্দ্দিনের সাথে ৮৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
এদিকে নিহত কাউন্সিলরের পক্ষ থেকে শাহাদত হোসেন বুদ্দিনসহ ২০-২৫জনকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় মামলার করা হয়েছে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন ভাংগাবাড়ী, শাহেদনগর বেপারী পাড়া, শহীদগঞ্জ, রতনগঞ্জ এবং বাহিরগোলা রোডে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত কাউন্সিলরের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১৭ই জানুয়ারী রবিবার বাদ আসর তার জন্মস্থান নতুন ভাংগাবাড়ী গ্রামে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com