কাজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার হেদায়েতুল ইসলাম
২২ এপ্রিল, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

  

কাজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার হেদায়েতুল ইসলাম

আব্দুল জলিল
১৭-০১-২০২১ ১১:৩০ পূর্বাহ্ন
কাজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার হেদায়েতুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ কাজিপুর পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড (বিয়ারা নূরনবী উচ্চ বিদ্যালয় কেন্দ্র)কমিশনার নির্বাচিত হলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা হেদায়েতুল ইসলাম। প্রথমবারের নির্বাচনে এসেই তিনি জয় পেলেন।

 পানির বোতল প্রতীকে তিনি পেয়েছেন ৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৯২ ভোট।গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে এই কেন্দ্রে কিছুটা গোলযোগ হয়েছিলো। কিন্তু প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে পরে সুষ্ঠুভাবে বাকী সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।  

শনিবার(১৬ জানুয়ারি) রির্টানিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এই ফলাফল ঘোষণা করেন। ওই কেন্দ্রের মোট ভোটার ছিলো ৮৬৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৭০৫ জন। ভোট প্রাপ্তির শতকরা হার ৮১.৩১ ভাগ।


আব্দুল জলিল ১৭-০১-২০২১ ১১:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 579 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com