সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার ভোট ৬৮৩৪৮, ধানের শীষ ১০৬৮৯
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৭-০১-২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন
|
|
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার ভোট ৬৮৩৪৮, ধানের শীষ ১০৬৮৯
১৬ই জানুয়ারী (শনিবার)২০২১ইং তারিখে সারা বাংলাদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হলো পৌরসভা নির্বাচন। ১৫০ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত প্রেস নোটিশে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচনের সর্বশেষ ফলাফল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ছিলো ১,১৩,৯২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৬,৯২৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৬,৯৯৭জন। মোট ৫৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে সৈয়দ আব্দুর রউফ মুক্তা ৬৮,৩৪৮টি ভোট পেয়ে বেসরকারীভাবে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে সাইদুর রহমান বাচ্চু পেয়েছেন ১০,৬৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে টি আর এম নূর-ই-আলম হেলাল পেয়েছেন ১,৪৮৮ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৮০৫২৫টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১৭৫৮টি। অপ্রীতিকর ঘটনা না থাকায় কোন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ বা বাতিল ঘোষনা করা হয়নি বলে বার্তা প্রেরণ শীটে জানানো হয়। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮ঘটিকা থেকে বিকেল ৪ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্ধীতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-০১-২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 727 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ