উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ১০৬ বয়সী বৃদ্ধা কেন্দ্রে এসে ভোট দিলেন
২০ আগস্ট, ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ১০৬ বয়সী বৃদ্ধা কেন্দ্রে এসে ভোট দিলেন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০১-২০২১ ১১:৫০ অপরাহ্ন
উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ১০৬ বয়সী বৃদ্ধা কেন্দ্রে এসে ভোট দিলেন
উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপের উল্লাপাড়া পৌরসভার নির্বাচনে ১০৬ বছর বয়সী বৃদ্ধা কেন্দ্রে এসে ভোট দিয়েছেন । ঘণ কুয়াশা ও প্রচন্ড শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। এর মধ্যে একজন ১০৬ বছর বয়সী মহিলা নয়ানগাঁতী গ্রামের মৃত আফজাল প্রামানিকের স্ত্রী মোছাঃ জরিনা খাতুন ভোট দিয়েছেন এইচটি ইমাম ডিগ্রী কলেজ কেন্দ্রে । ১৭ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বলয়ে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০১-২০২১ ১১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 627 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com