উল্লাপাড়া পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের প্রাপ্ত ফলাফল
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০১-২০২১ ০৯:৫১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়া পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের প্রাপ্ত ফলাফল
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন উল্লাপাড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।
শনিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে ৯ টি ওয়ার্ডের ১৭ টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে ১০৭৬ ভোট এবং বিএনপির বিদ্রোহী (বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পেয়েছে ৪১৭ ভোট।
এছাড়াও নির্বাচন তথ্য কেন্দ্র থেকে জানা যায় উল্লাপাড়া পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে জয়যুক্ত হয়েছেন গোলাম আউলিয়া ২ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম ৩ নং ওয়ার্ডে নজরুল ইসলাম লেবু ৪ নং ওয়ার্ডে রেজাউল করিম ৫ নং ওয়ার্ডে আমিরুল ইসলাম আরজু ৬ নং ওয়ার্ডে আজিজুল ইসলাম শাহ্ আলম ৭ নং ওয়ার্ডে আজাদ হোসেন ৮ নং ওয়ার্ডে সোহেল রানা ৯ নং ওয়ার্ডে কামরুল হাসান এবং সংরক্ষিত মহিলা ১,২,৩ নং ওয়ার্ডে মাহফুজা খাতুন মায়া ৪,৫,৬ নং ওয়ার্ডে নাসরিন ৭,৮,৯ নং ওয়ার্ডে আজিরন নেসা।
উল্লাপাড়া পৌরসভায় ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫০৩ জন এরমধ্যে ভোট প্রদান করেছে ২৫ হাজার ৯৯৬ জন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০১-২০২১ ০৯:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1163 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ