শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০১-২০২১ ০৯:৩৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন সৈয়দ আব্দুর রউফ মুক্তা । আজ ১৬ই জানুয়ারী ২০২১ইং তারিখে সকাল ৮ঘটিকা থেকে শুরু হওয়া সিরাজগঞ্জ পৌরসভাসহ আরো চারটি পৌরসভায় বিকেল ৪ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তার প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে জনাব সাইদুর রহমান বাচ্চু। আজ বিকেলে নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কট করেন সাইদুর রহমান বাচ্চু। ইতিমধ্যে বেসরকারীভাবে বেলকুচি পৌরসভায় স্বতন্ত্রপ্রার্থী সাজ্জাদুল হক রেজা, উল্লাপাড়া পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস এম নজরুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান এবং কাজিপুর পৌরসভায় প্রতিদ্বন্ধিতা না থাকায় আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হান্নান আগেই নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে বিজয়ী সকল মেয়রদের অভিনন্দন জানাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com