বেলকুচি পৌর নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছের জয়
২৩ এপ্রিল, ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন

  

বেলকুচি পৌর নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছের জয়

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০১-২০২১ ০৮:৩৭ অপরাহ্ন
বেলকুচি পৌর নির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছের জয়
জহুরুল ইসলাম: উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা ৫ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ২৬টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর শনিবার (১৬ জানুয়ারী) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক। বিজয়ী সাজ্জাদুল হক রেজা (নারিকেল গাছ) প্রতীক ১৮ হাজার ৩শত ৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেগম আশানুর বিশ্বাস (নৌকা) প্রতীক ১২ হাজার ৭শত ৮৪ ভোট পেয়েছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী হাজী আরতাফ হোসেন প্রমানিক (ধানের শীষ) প্রতীক ৩ হাজার ৮শত ২২ ভোট পেয়েছেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০১-২০২১ ০৮:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1566 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com