বিনা চিকিৎসায় মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলো শাহজাদপুরের সাইদুল
২৪ এপ্রিল, ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন

  

বিনা চিকিৎসায় মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলো শাহজাদপুরের সাইদুল

দিলীপ গৌর
১৬-০১-২০২১ ০৬:৫৪ অপরাহ্ন
বিনা চিকিৎসায় মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলো শাহজাদপুরের সাইদুল

শাহজাদপুর প্রতিনিধিঃ পরিবারের স্বচ্ছতার জন্যে ২০১৪ সালে মালয়েশিয়া পাড়ি জমান, শাহজাদপুর উপজেলা খুকনী নতুন পাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সাইদুল ইসলাম (২৬), সে ছিল সবার বড় সন্তান , সে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল। সাইদুল মালয়েশিয়া তোজোটিয় ইম্পিয়ান বিলাস মনোফ কিয়ারা কর্মরত ছিল। 

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি তার কর্মস্থল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। সুদুর মালায়েশিয়া থেকে বাবাকে ফোন করে বলে, বাবা আমার খুব কষ্ট হচ্ছে কেউ যদি আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতো তাহলে আমি সুস্থ হয়ে যেতাম , মৃত্যুর আগে বাবা মাকে ইমোতে অসংখ্য ভোয়েস মেইল পাঠায়, ফোন করে বলে, আমাকে টাকা পাঠাও আমি বাংলাদেশে আসবো, ছেলের যন্ত্রনা ও কষ্ট শুনে বাবা ৬০ হাজার টাকা পাঠায়, বাবার পাঠানো টাকায়  ১৩ তারিখে ফ্লাইটে দেশে ফেরার জন্য টিকিট করে।

ভাগ্যের নির্মম পরিহাস ৯ তারিখে মৃত্যুবরণ করে, পরে কারখানা থেকে তার লাশ বের করে খোলা জায়গায় ফেলে রাখা হয়। সাইদুলকে তাদের কারখানার কর্মী নয় বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করে। আজ ১৬ জানুয়ারী শনিবার ভোরে সাইদুলের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাবা-মায়ের আকুতি, আমার মতো যেন কারো বিনা চিকিৎসায় সন্তানহারা না হতে হয়। 

মালয়েশিয়াতে আত্মীয়-স্বজন থাকা সত্তে¡ও কোম্পানির চাকুরী হারানোর ভয়ে অসুস্থ্যকালীন কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি।


দিলীপ গৌর ১৬-০১-২০২১ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 456 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com