শাহজাদপুরে জাতীয় গনফ্রন্ট নেতা আসাদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে জাতীয় গনফ্রন্ট নেতা আসাদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

দিলীপ গৌর
১৬-০১-২০২১ ০৬:৪৫ অপরাহ্ন
শাহজাদপুরে জাতীয় গনফ্রন্ট নেতা আসাদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি : জাতীয় গনফ্রন্ট সিরাজগঞ্জ জেলার সাবেক সমন্বয় কৃষক নেতা কমরেড আসাদ আলীর প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষ এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জানুয়ারী শুক্রবার বিকেলে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গনফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস।

জাতীয় গনফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আব্দুল হালিম সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক শাহ আলম, রাজিব আহমেদ, জনি কুমার পাল, সোনা ভাই, শুকুর মাহমুদ, কাজী বাপ্পি, আলেয়া পারভীন, ইয়াকুব হোসেন প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, আসাদ আলী মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন গরীব, দুঃখি মানুষের মুখে হাসি ফুঁটানো।

তার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা জাতীয় গনফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য কাজী শওকত হোসেন।


দিলীপ গৌর ১৬-০১-২০২১ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com