শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০১-২০২১ ০৫:৫৯ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। শনিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ২য় ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৬টি কেন্দ্রের ১৭৩টি বুথে ভোটার সংখ্যা ছিলো ৫৩ হাজার ৩৬৬ জন।
মেয়র পদে ৩ জন, সাধারণ কমিশনার পদে ৪১ ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরদারিতে পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সদস্যগণ নিয়মিত টহলে থাকায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শতকরা ৮০ ভাগ ভোট পড়েছে বলে সূত্রে জানা গেছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বেলকুচি পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com