তাড়াশের প্রথম এসএসসি পাস নারী ও শ্রেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী
২৪ এপ্রিল, ২০২৬ ০১:০৮ পূর্বাহ্ন

  

তাড়াশের প্রথম এসএসসি পাস নারী ও শ্রেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৬-০১-২০২১ ০৫:৩২ অপরাহ্ন
তাড়াশের প্রথম এসএসসি পাস নারী ও শ্রেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী


আশরাফুল ইসলাম রনি:
শি-তে শিষ্ঠাচার, ক্ষ-তে ক্ষমাশীল, ক-তে কর্তব্য পরায়ন আর এই তিনটি গুনের সমন্বয়ে হন একজন আদর্শ শিক্ষক। প্রতিটি মানুষের শিক্ষা জীবনে অনেক শিক্ষকের সান্নিধ্যে আসতে হয়। তাদের মধ্যে কিছু শিক্ষক থাকেন যাদের প্রতি সারা জীবন ছাত্রের শ্রদ্ধাবোধ কাজ করে। আর ছাত্র যতই বয়সী হোক ওই সকল শিক্ষকদের সালাম,কদমবুছি করতে কুন্ঠাবোধ করেন না। 

এমন একজন নারী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রথম এসএসসি পাশ নারী ও বার বার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শিক্ষিকা অঞ্জলি রানী। তিনি তাড়াশ উপজেলার পৌর সদরের বাসিন্দা। অঞ্জলী রানী ঘোষ ষাটের দশকে যখন নারীদের পড়ালেখা করাটা দূরহ ছিলো তখন তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত একজন মেধাবী শিক্ষর্থী হিসেবে আইএ পাস করেন। শিক্ষিকা অঞ্জলী রানী ঘোষ এখন প্রায় ৭০ বছরের বৃদ্ধা। চোখে ভারী চশমা, পড়নের শাড়ীতে বোঝা যায় অনেক আগেই নানী-দাদী হয়েছেন। নারী শিক্ষক অঞ্জলি রানী তাড়াশ উপজেলায় প্রথম ১৯৬৯ ইং সালে এসএসসি পাশ করেন। শুধু তাই নয় তিনি মহান মুক্তিযুদ্ধের সময়ে ভারতের শরনার্থী শিবিরে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। 

কলেজ শিক্ষক ও সাংবাদিক প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল বলেন,আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন তৃতীয় শ্রেণীর শ্রেণী কক্ষে প্রথম পরিচয় হয় মাতৃতুল্য ওই শিক্ষিকার সাথে। বাংলা ক্লাসে আট পৌড়ে শাড়ী পড়া কপালে সিঁদুর লাগানো হালকা-পাতলা গড়নের আমার প্রিয় শিক্ষকের প্রথম ডাক ছিলো মানি-(মানিক) দুষ্টমি করোনা। আস্তে আস্তে তাঁর পড়ানোর ধরন, পড়া বুঝানোর কৌশল ও তাঁর  কথা বার্তার শালীনতা  শব্দ চয়ন আমাকে বিমোহিত করে। তিনি পাঠদান কালে সহজ উপায়ে যে ভাবে পড়ার বিষয় বস্তু গুলো উপস্থাপন করতেন তাতে একটা (অৎঃং) বা শিল্প ছিলো । তখন আমার মনে হতো  আমার শিক্ষক সব জানে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০১-২০২১ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 668 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com