শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০১-২০২১ ০২:২৯ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: উৎসব মুখুর পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তীব্র শীত ও ঘনকুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়।(১৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
ভোট নির্বিঘে করতে কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ টিম গঠন করা হয়েছে পাশাপাশি র্যাব ও বিজিবির টহল রয়েছে। বেলকুচি পৌরসভায় ২৬ টি কেন্দ্রে ৫৩ হাজার ৩শ ৬৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com