শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০১-২০২১ ১০:৫৮ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (১৬ জানুয়ারি) উল্লাপাড়া পৌরসভার ১৭ টি কেন্দ্রে সকাল ৮টায় ব্যলটে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেলে ৪টা পর্যন্ত চলবে। উল্লাপাড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫০৩ জন এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৩৪৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ১৫৮ জন৷ সকাল ৮ টার সময় ভোটগ্রহণ শুরু হলে নারী পুরুষ সবাই উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধ হয়ে ভোট প্রদান করতে আসে। উল্লাপাড়া পৌর নির্বাচনে বর্তমান মেয়র পৌর আঃলীগের সভাপতি এসএম নজরুল ইসলাম আওয়ামিলীগ মনোনীত (নৌকা),বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন বিএনপি মনোনীত (ধানের শীষ),স্বতন্ত্র বেলাল হোসেন বিএনপির বিদ্রোহী (মোবাইল) প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছে।
এছাড়াও উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ড কাউন্সিলর ও ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার মাসুদ রানা জানিয়েছে পৌরসভার ১৭ টি কেন্দ্রে আইনশৃঙ্খলা এছাড়াও সুষ্ঠু নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com