বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর শেষ নির্বাচনী পথসভায় জনতার ঢল
২৩ এপ্রিল, ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন

  

বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর শেষ নির্বাচনী পথসভায় জনতার ঢল

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৫-০১-২০২১ ১২:১৯ পূর্বাহ্ন
বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর শেষ নির্বাচনী পথসভায় জনতার ঢল
জহুরুল ইসলাম: আসন্ন ১৬ জানুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নারিকেল গাছ মার্কার শেষ নির্বাচনী পথসভায় খন্ড খন্ড মিছিল এসে জনতার ঢল নেমে আসে। এতে সাধারণ ভোটারের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকালে চালা আদালত মাঠে পথসভায় এসব দৃশ্য দেখা যায়। আজিজুল হক খাঁন ঘোষনের সভাপতিত্বে ও সাবেক আওয়ামী যুবলীগের যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। এ সময় সাজ্জাদুল হক রেজা নির্বাচনী ইশতেহার ঘোষনা করে বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে যে ওয়াদা আপনাদের দিলাম তা আমি কার্যকর করবো। আমি কখনোই অন্যায়ের সাথে আপোষ করিনি, কখনো করবোনা। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গরীব দুঃখী মেহনতি মানুষের হয়ে কাজ করে যাবো। তাই আগামী ১৬ তারিখের পৌর নির্বাচনে আমাকে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীকে আমাকে নির্যাতনের উচিত জবাব দিবেন। কারও হুমকি ধামকিতে আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের পবিত্র ভোটের মর্যাদা অক্ষুন্ন রাখবো। আমি কখনোই দূর্নীতি করবোনা এবং কোন অন্যায়ের সাথে আপোষ করবো না। আপনারা ১৬ তারিখে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে খেটে খাওয়া নির্যাতিত নীপিড়িত অসহায় মানুষের পাশে থাকার সুযোগ দিবেন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ছাত্রনেত্রী ও গার্মেন্টস ব্যবসায়ী উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি সুমা ইসলাম। তিনি বলেন, রেজা মেয়র হলে পৌরসভার অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে। তাই আপনারা রেজাকে নারিকেল গাছ মার্কায় একবার ভোট দিয়ে নির্বাচিত করবেন। রেজাকে পাশে পাবেন, আমাকে পাবেন সাথে উপজেলা চেয়ারম্যানকেও পাশে পাবেন। কারও হুমকি ধামকিতে কেউ বিচলিত হবেন না। সাবাই ১৬ তারিখে ভোট দিতে যাবেন আমরা আপনাদের সাথে আছি। আপনারা পৌরসভার ভোটার ভোট বিপ্লবের মাধ্যমে তৃণমূলের প্রার্থীকে বিজয়ী করে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। এ সময় আরও বক্তব্যে রাখেন, সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান সরকার, এন্তাজ প্রামানিক, রাতুল ভূইয়া, আবু সামা দুদু, রাসেল আহাম্মেদ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-০১-২০২১ ১২:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com