সন্ত্রাস মাদক রুখতে নৌকায় ভোট দিন -লতিফ বিশ্বাস
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন

  

সন্ত্রাস মাদক রুখতে নৌকায় ভোট দিন -লতিফ বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০১-২০২১ ১১:৩৯ অপরাহ্ন
সন্ত্রাস মাদক রুখতে নৌকায় ভোট দিন -লতিফ বিশ্বাস
জহুরুল ইসলাম: সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, প্রার্থী ঝাছাই করেই ভোট দেয়া উচিৎ। অনেকেই হরেক রকম প্রতীক নিয়ে লড়ছেন। তারা কে কি করে তা ভাবতে হবে। কোন সন্ত্রাসী, মাদক সম্রাট দেশ তথা উন্নয়ন অগ্রগতীতে ভুমিকা না রাখা কাউকে ভোট দেবেন না। ভোট দিলেন বিজয়ী হয়ে অত্যাচার অবিচার, মাদক ব্যবসা পরিচালনা সহ উন্নয়নে ভুমিকা রাখলো না তাকে ভোট দিয়ে নিজেরই ক্ষতি। তাই বিচক্ষন প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী বেগম আশানুর বিশ্বাসকে ভোট দিন। কেউ স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে অত্যাচার ডেকে আনবেন না। আগামীতে নৌকা বিজয়ী হলে শত ভাগ উন্নয়ন পাবেন। আদায় করতে হবেনা। উন্নয়ন ও সেবা আপনার ঘরে পৌছে যাবে। আগামী ১৬ জানুয়ারী পৌর নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী প্রচারনার শেষ দিনে এ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খানের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মাশারফ হোসেন, আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাস, দলের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০১-২০২১ ১১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1250 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com