বেলকুচি পৌর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মন্তাজ আলীর প্রচারণা
২৩ এপ্রিল, ২০২৬ ০৩:০০ অপরাহ্ন

  

বেলকুচি পৌর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মন্তাজ আলীর প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০১-২০২১ ১১:৪২ অপরাহ্ন
বেলকুচি পৌর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মন্তাজ আলীর প্রচারণা
জহুরুল ইসলাম: আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলরবৃন্দের নির্বাচনী প্রচারণা। এ উপলক্ষে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মন্তাজ আলী প্রামানিক (টেবিল বাতি প্রতিক) নির্বাচনী এলাকায় সভা ও মিছিল করেছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকালে বেলকুচি পৌরসভার নির্বাচন এলাকার ৪ নং ওয়ার্ডের চরচালা ঈদগা মাঠে এক আলোচনা সভা শেষে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলকুচি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মন্তাজ আলী প্রামানিকের (টেবিল বাতি প্রতিক) পথসভায় বক্তারা বলেন, দুই দুইবার কাউন্সিলর ও দুইবারের মেম্বর হয়ে আপনাদের সেবা করেছে। আপনারাই ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এলাকার উন্নয়ন করেছে অনেক। এবার নির্বাচিত হলে সকলের সুখে দুঃখে পাশে থাকবো।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০১-২০২১ ১১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 677 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com