শিরোনামঃ
দিলীপ গৌর ১৪-০১-২০২১ ০৭:৪৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর সদরের থানার ঘাট সড়কে অবস্থিত লাইসেন্স না থাকায় নিউ রংধনু হাসপাতাল সিলগালা ও ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে থানার ঘাট এলাকায় নিউ রংধনু হাসপাতালে অভিযান চালায়।
এসময় হাসপাতারের অবস্থা খুবই নাজুক দেখতে পায়। অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং হাসপাতালের কোন কাগজপত্র না দেখাতে পাড়ায় হাসপাতালের কেয়ারটেকার শাহাদৎ হোসেন ও ডাক্তার আয়শা খাতুনকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা সাংবাদিকদের জানান, লাইসেন্স বিহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না।
আগে হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার অনুমোদন নিতে হবে। যা কোনটাই এ হাসপাতালের নাই। তাই আমরা আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম খান জানান, হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার করবে, তারা সরকারি বিধি অনুমোদন নিয়ে ডাক্তার ও নার্স নিয়োগ দিবে এবং তারাই এগুলো পরিচালনা করবে।
তবে লাইসেন্স বিহীন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করতে দেয়া হবে না। এসব হাসপাতাল রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলে। তবে নিউ রংধনু হাসপাতাল যেন অনিয়মই নিময় হয়ে দাঁড়িয়েছে। এ সময় হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। পরে দুইটি জটিল রোগীকে এ্যাম্বুলেন্স যোগে পোতাজিয়া হাসপাতালে পাঠানো হয়। অনুমোদন বিহীন হাসপাতালে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের মালিক পাঁলিয়ে যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com