শাহজাদপুরে ৬ শ’ ৫০জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৩৯ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ৬ শ’ ৫০জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিলীপ গৌর
১৪-০১-২০২১ ০৬:৫৯ অপরাহ্ন
শাহজাদপুরে ৬ শ’ ৫০জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর লোদীপাড়ায়  ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ৬ শ’ ৫০ জন হতদরিদ্র শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর নার্গিস মান্নানের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী।

বিশেষ অতিথি ছিলেন,শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনু লোদী,শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোল। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, সাগর বসাক, মুরাদ লোদী, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সুমন লোদী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছরই নার্গিস মান্নানের নিজস্ব অর্থায়নে শাহজাদপুর শীতবস্ত্র বিতরণ করা হয়।


দিলীপ গৌর ১৪-০১-২০২১ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com