টাকা না দেয়ায় এনায়েতপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৩শ শিক্ষার্থী পায়নি পাঠ্যবই
২৪ এপ্রিল, ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন

  

টাকা না দেয়ায় এনায়েতপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৩শ শিক্ষার্থী পায়নি পাঠ্যবই

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০১-২০২১ ০৬:০৫ অপরাহ্ন
টাকা না দেয়ায় এনায়েতপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৩শ শিক্ষার্থী পায়নি পাঠ্যবই

জহুরুল ইসলাম: সেশন ফি’র টাকা পরিশোদ না করার অজুহাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষের বিনামূল্যর পাঠ্য বই দেয়া হয়নি। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা চরম ভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বইয়ের দাবিতে স্কুলের অফিস কক্ষে শিক্ষার্থীরা গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে অবস্থা বেগতিক দেখ অফিস থেকে দ্রুত বই দেয়ার আশ্বাস দেয়া হয়। বিদ্যালয় ও স্থানিয়রা জানান, যমুনার ভাঙন বিধ্বস্ত জালালপুর ইউনিয়নের সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫শ শিক্ষার্থী রয়েছে।

বার্ষিক পরীক্ষার পর শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয় নতুন বছরর বই নিতে হলে আগে ৫ শ টাকা সেশন ফি নিয়ে আসতে হবে। এ টাকা দিতে বিলম্ব করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদের নির্দেশে সপ্তম শ্রেনীর ৯৫ জন, অষ্টম শ্রেনীর ১৪১ জন ও নবম শ্রেনীর ৯০ শিক্ষার্থীকে বই দেয়া হয়নি। এ বিষয়ে বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী আকাশ ও নবম শ্রেনীর আরিফুল জানান, হেড স্যার বলেছেন টাকা না দিলে বই দেয়া হবে না। বিনামুল্যর বই নিতে কেন টাকা দিতে হবে? টাকা না দেয়ায় খালি হাতে বাড়িতে ফিরে যাচ্ছি। এছাড়া বিদ্যালয়ের স্থানিয় অভিভাবক রবি মোল্লা, সাহেদ আলী ও জমেলা খাতুন জানান, প্রধানমন্ত্রীর বিনামূল্য বই বিতরণের নির্দেশ মানছেন না প্রধান শিক্ষক আবদুল হামিদ।

সে টাকা না দিলে বই দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অনেক শিক্ষার্থী বই না পেয়ে ফিরে যাচ্ছি। এটা দেখার কি কেউ নেই। এই প্রতিবেদক সরজমিন গেল কয়েকজন শিক্ষক জানান, বিনামুল্যর বই নিতে টাকা দিতে হয় এমন নজির কোথাও নেই। বছরের প্রথম দিনেই বই বিতরণ করা হয়েছে সারাদেশে। তারা আরও বলেন, বই বিতরণের পরেও সেশন ফি আদায় করা যেত, তা না করে হেড মাষ্টারের নির্দেশ মোতাবেক ১৪ দিন হলো বই গোডাউন তালা বদ্ধ রয়েছে।

এতে শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রভাব পড়েছে বলেও জানান তারা। তবে অভিযোগ অস্বীকার কর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, সরকারী নিয়ম মেনে একাউন্ট খুলে সেশন ফির টাকা আগে উত্তোলনের কথা বলা হয়েছে। যারা বই পায়নি দ্রুতই তাদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। এ বিষয়ে শাহজাদপুর উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, দ্রুত বই বিতরণে হেড মাষ্টারকে বলা হয়েছে। তারপরেও রাববার বিদ্যালয়ে গিয়ে বই বিতরণ বিলম্বের কারন তদার্কি করা হবে। শাহজাদপুরের ইউএনও শাহ শামছুজ্জাহা জানান, বিনামুল্য যথা সময় শিক্ষার্থীদের হাতে বই দিতে সবাইকে নির্দেশ দেয়া আছে। এর কেউ ব্যাতিক্রম করলে ব্যবস্থা নেয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০১-২০২১ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 495 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com