বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী রেজার পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন

  

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী রেজার পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০১-২০২১ ০৮:১৮ পূর্বাহ্ন
বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী রেজার পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে পৌর এলাকার গাড়ামাসী ও সুবর্ণসাড়া দক্ষিনপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নারিকেল গাছ মার্কার পৃথক পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় গাড়ামাসী প্রাইমারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় স্থানিয় সমাজ সেবক সাকোয়াত হোসেনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। তিনি বলেন,আগামী ১৬ তারিখে আমাকে নারিকেল গাছ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীর আমাকে নির্যাতনের উচিত জবাব দিবেন। পৌরসভার অন্যায় দূর্নীতি রুখতে আমাকে একটি বার নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে পৌরবাসির সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের পবিত্র ভোটের মার্যাদা অক্ষুন্ন রাখবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ছাত্রনেত্রী ও গার্মেন্টস ব্যবসায়ী উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি সুমা ইসলাম। তিনি বলেন, রেজা মেয়র হলে আপনাদের পাশে থাকবে। রেজা জনপ্রতিনিধি না হয়ে করোনা কালে পৌরসভার অসহায় দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। তাই আপনারা রেজাকে নারিকেল গাছ মার্কায় একবার ভোট দিয়ে নির্বাচিত করবেন। রেজাকে পাশে পাবেন,আমাকে পাবেন সাথে উপজেলা চেয়ারম্যানকেও পাশে পাবেন। এ সময় আরও বক্তব্যে রাখেন, আজিজুল হক খাঁন ঘোষন, রাতুল ভূঁইয়া, আবু সামা দুদু, বাদশা, প্রামানিকসহ অত্র পৌরসভার ভোটারবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০১-২০২১ ০৮:১৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 784 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com