করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেনশাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তাহিরা হাসান কাজল
২৮ জুন, ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেনশাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তাহিরা হাসান কাজল

দিলীপ গৌর
১৩-০১-২০২১ ০৬:৫৭ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেনশাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তাহিরা হাসান কাজল

শাহজাদপুর  প্রতিনিধি : শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল (৫৩) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায়   (১৩ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা গেছেন। তিনি রাজবাড়ি জেলা সদর পৌর এলাকার সজ্জনকান্দা মহল্লার প্রফেসর আজাদ হাসানের স্ত্রী ও একই এলাকার এ্যাডভোকেট খন্দকার আবুল বাশারের মেয়ে।

মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে,১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে শাহজাদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন জানান,তিনি বেশ কিছুদিন হল ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন।

তার অবস্থার চরম অবনতি হলে তাকে ১ সপ্তাহ আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধিন থাকাবস্থায় তিনি এ দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 


দিলীপ গৌর ১৩-০১-২০২১ ০৬:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 409 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com