শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০১-২০২১ ০৪:৩৭ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি থেকে ১০০ পিছ ইয়াবাসহ মোতালেব হোসেন (৪০) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ টিম। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞতিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকালে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা বাসষ্ট্যান্ডের জনৈক জাকারিয়ার ইলেট্রিক দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোতালেবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোতালেব (৪০) দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া মাহমুদপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনী ১০ (ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com