চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউসুফ তালুকদারের দাফন সম্পন্ন
০৪ জুন, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

  

চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউসুফ তালুকদারের দাফন সম্পন্ন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৩-০১-২০২১ ০৯:০০ পূর্বাহ্ন
চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউসুফ তালুকদারের দাফন সম্পন্ন

গতকাল ১২ই জানুয়ারী রোজ মঙ্গলবার রাত ৮ঘটিকার সময় সিরাজগঞ্জ শহরে অবস্থিত খাঁন সাহেবের মাঠে জানাজা শেষে কাঠের পুল সংলগ্ন রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয় এই গুণী ব্যক্তিকে। সিরাজগঞ্জ শহরসহ আসে পাশের দূরদূরান্ত থেকে আগত শত শত ধর্মপ্রাণ মুসুল্লীগণ জানাজায় অংশগ্রহণ করেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন। ডা. ইউসুফ তালুকদার উত্তরবঙ্গের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি তাবলীগের সূরা সদস্য ছিলেন।

উল্লেখ্য গত ২৯শে ডিসেম্বর ২০২০ইং তারিখ রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ ১৫দিন আইসিইউ-তে থাকার পর অবশেষে গতকাল না ফেরার দেশে পাড়ি জমান সিরাজগঞ্জের এই কৃতীসন্তান। মৃত্যুর সময় তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। ডা. হারুন বিন ইউসুফ এবং ডা. এনামুল হাসান তার সন্তান।

জানাজায় উপস্থিত সবার উদ্দেশ্যে ডা. ইউসুফ তালুকদারের ছোট ভাই অভিনেতা জাহিদ হাসান পুলক আবেগআপ্লুত হয়ে ভাইয়ের স্মৃতিচারণ করেন এবং সবার কাছে ভাইয়ের জন্য দোয়া কামনা করেন।

বিগত ৪০ বছর যাবৎ চোখের নানাবিধ সমস্যায় সেবা দিয়ে আসছিলেন সিরাজগঞ্জ শহরের সন্তান ডাঃ ইউসুফ তালুকদার। ডাঃ ইউসুফ তালুকদার সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রায় ৩০বছর চীফ কনসালটেন্ট ও ফেকো সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সহকারী প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি দীর্ঘদিন তার বাহিরগোলা রোডের নিজ বাসায় রোগী দেখেছেন। পরবর্তীতে মুজিব সড়কে চেম্বার স্থানান্তর করেন । সর্বশেষ গতমাসে ডাঃ ইউসুফ তালকুদারের নিজস্ব জায়গায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে “তালুকদার আই কেয়ার” নামক চক্ষু সেবা কেন্দ্র চালু করেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৩-০১-২০২১ ০৯:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 536 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com