শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০১-২০২১ ১০:৪১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম হত্যা মামলার রহস্য উদঘাটন ও পারদর্শীতার সাথে পুলিশি সেবা প্রদান করে বিশেষ সম্মাননা পেয়েছেন। এছাড়াও অধিক পরিমাণে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে সম্মাননা পেয়েছেন উল্লাপাড়া মডেল থানার সহকারী সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান এবং পুলিশ সদস্য রুবেল আহমেদ।
মঙ্গলবারব(১২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা পুলিশ আয়োজিত সিরাজগঞ্জ পুলিশ লাইন মিলনায়তনে এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও সহকারী সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান এবং পুলিশ সদস্য রুবেল আহমেদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, ফোরকান সিকদার, শরাফত ইসলাম,রায়গঞ্জ সার্কেল অফিসার ইমারান রহমান,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com