উল্লাপাড়ায় মেয়র প্রার্থীর মোটরসাইকেল শোডাউন
২১ এপ্রিল, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মেয়র প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০১-২০২১ ০৫:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় মেয়র প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এসএম নজরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে পৌর শহরে নৌকার গণসংযোগ করেছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মাঠে আওয়ামিলীগের নেতাকর্মীসহ অন্ততঃ ৫ শতাধিক মোটরসাইকেল জড়ো হয়।

সেখান থেকে বর্তমান মেয়র ও পৌর আঃলীগের সভাপতি এসএম নজরুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা পৌর শহরের শ্যামলীপাড়া, কাওয়াক,ঝিকিড়া,ঘোষগাঁতী,শ্রীকোলা,আদর্শগ্রাম, রেলস্টেশন সহ পৌর শহরের নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এসময় মোটরসাইকেল নিয়ে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন উপজেলা আঃলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান,সোহেল রানা,আল-আমীন সরকার,হেলাল উদ্দিন, আফসার আলীসহ পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা।

পৌর মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম জানান বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। বাংলাদেশ স্বাধীন হয়েছে নৌকা প্রতীক নিয়ে। তাই নৌকা সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক। মেয়র প্রার্থী নজরুল আরো জানান উল্লাপাড়া পৌর শহরে নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে, তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশাবাদী।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০১-২০২১ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 502 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com