শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১২-০১-২০২১ ০১:১৮ অপরাহ্ন |
দীর্ঘ ১০দিন আই সি ইউ-তে অবস্থানের পর আজ সকাল আনুমানিক ১১.৩০মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজগঞ্জের কৃতীসন্তান ও উত্তরবঙ্গের স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডা. ইউসুফ তালুকদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে রুহের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিগত ৪০ বছর যাবৎ চোখের নানাবিধ সমস্যায় সেবা দিয়ে আসছিলেন সিরাজগঞ্জ শহরের সন্তান ডাঃ ইউসুফ তালুকদার। ডাঃ ইউসুফ তালুকদার সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রায় ৩০বছর চীফ কনসালটেন্ট ও ফেকো সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সহকারী প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
তিনি দীর্ঘদিন তার বাহিরগোলা রোডের নিজ বাসায় রোগী দেখেছেন। পরবর্তীতে মুজিব সড়কে চেম্বার স্থানান্তর করেন । সর্বশেষ গতমাসে ডাঃ ইউসুফ তালকুদারের নিজস্ব জায়গায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে “তালুকদার আই কেয়ার” নামক চক্ষু সেবা কেন্দ্র চালু করেন। তিনি অভিনেতা জাহিদ হাসানের আপন বড় ভাই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com