উল্লাপাড়ায় অবৈধ ইট ভাটা উচ্ছেদ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০১-২০২১ ০৮:১৫ পূর্বাহ্ন
|
|
উল্লাপাড়ায় অবৈধ ইট ভাটা উচ্ছেদ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দিনভর
মহামান্য হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, ঢাকা এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে অবৈধভাবে নির্মিত ইট ভাটা উচ্ছেদ করা হয়।
এসময় উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার এমআর ব্রিকস, বোয়ালিয়া এলাকার এইচ এ্যান্ড কে ব্রিকস, রুহি ব্রিকস, শাহাজাদপুর উপজেলার গাড়াদহের কথা ব্রিকস ও মকরকোলা এলাকার নাম ব্রিকসে এ অভিযান চালিয় ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়। সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার।
এসময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০১-২০২১ ০৮:১৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 546 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ