বেলকুচির চন্দনগাঁতীতে মেয়র প্রার্থী রেজার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন উপলক্ষে চন্দনগাঁতী কালী বাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নারিকেল গাছ মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় চন্দনগাঁতী কালীবাড়ী মাঠে পথসভায় আক্তার হোসেন সরকারের সভাপতিত্বে ও আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। তিনি বলেন, হুমকি ধামকিতে আপনারা কোন প্রকারের ভয় পাবেন না। আপনারা আগামী ১৬ তারিখে নির্দিধায় ভোট কেন্দ্রে যাবেন এবং আমাকে নারিকেল গাছ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। যে কোন দূর্যোগে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ছাত্রনেত্রী ও গার্মেন্টস ব্যবসায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মীনি সুমা ইসলাম বলেন, রেজা মেয়র হলে আপনাদের পাশে থাকবে এবং মেয়র হলে আপনারা তাকে মেয়র থেকে সড়াতে চাইবেন না। রেজা মেয়র না হয়ে জনপ্রতিনিধি না হয়ে পৌরসভার অসহায় দুস্থ মানুষের পাশে থেকেছে সাহায্যের হাত বাড়িয়েছে আমি দেখেছি কোন জনপ্রতিনিধি এমন করেনি। তাই আপনারা রেজাকে নারিকেল গাছ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবেন আপনারা ঠকবেন না।
এ সময় আরও বক্তব্যে রাখেন, আজিজুল হক খাঁন ঘোষন, রাতুল ভূঁইয়া, হাজী আবু সামা দুদু, হাজী আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, আব্দুল আওয়াল, ফেরদৌস হোসেন, কামরুল ইসলাম, রায়হানসহ অত্র পৌরসভার ভোটার বৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০১-২০২১ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 496 বার দেখা হয়েছে।