ভোটাধিকার পেলে বেলকুচি পৌরসভায় ধানের শীষ জয়লাভ করবে -সালাউদ্দিন টুকু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০১-২০২১ ০৮:৪৫ অপরাহ্ন
|
|
ভোটাধিকার পেলে বেলকুচি পৌরসভায় ধানের শীষ জয়লাভ করবে -সালাউদ্দিন টুকু
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠেছে। নির্বাচনী দিন যতই গনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণাও ততই বৃদ্ধি পাচ্ছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকালে শ্যামকিশোর উচ্চ বিদ্যালয় থেকে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেনের নেতৃত্বে একটি মিছিল মুকুন্দগাতী বাজার হয়ে চন্দনগাতী বাঁশতলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে, জনগণ ভোটাধিকার পেলে ধানের শীষের প্রার্থী অবশ্যই জয়লাভ করবে। বেলকুচি পৌর নির্বাচনে ভোটে কারচুপি হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০১-২০২১ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ