শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০১-২০২১ ০৭:৪০ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: আসন্ন ১৬ জানুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে দেবরের জন্য ভোট চাইলেন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের সহধর্মিনী সুমা ইসলাম তার দেবরের জন্য ভোট ভিক্ষা চেয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনে দেলুয়া ও চর চালায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নারিকেল গাছ মার্কার নির্বাচনী পথসভা তিনি সম্মানিত ভোটারদের মাধ্যমে তিনি ভোট ভিক্ষা চান। তিনি রবিবার (১০ জানুয়ারী) বিকালে দেলুয়া ঈদগাহ মাঠ ও রাতে চরচালা ঈদগাহ মাঠে পথসভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, রেজা আমার ছোট ভাই আমি আত্মবিশ্বাসের সহিত বলছি রেজাকে আপনারা ভোট দিলে ঠকবেন না। রেজা পৌরবাসির উন্নয়নে কাজ করবে। আপনারা রেজাকে একটি বার নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। দূর্নীতি মুক্ত পৌরসভা গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে নারিকেল গাছ মার্কাকে বিজয়ী করতে আহ্বান জানান।
এ সময় নির্বাচনী পথসভায় প্রধান অতিথি মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের বিমুখ করবো না, আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আপনাদের ভোটের মর্যাদা রাখবো। কথায় নয় কাজ করে পৌরবাসির ভোটের মার্যাদা অক্ষুন্ন রাখবো। পরে চরচালা ৪নং ওয়ার্ডে নিজ গ্রামে উদ্দেশ্য বলেন, আমি আপনাদের সন্তান ১৬ জানুয়ারীতে আমাকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করে বুঝিয়ে দিবেন রেজা আমাদের সন্তান। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নারিকেল গাছ মার্কার বিজয়ের লক্ষে কাজ করবেন। চালা গ্রামের মুরুব্বী ও সাবেক মেম্বর হাজী এন্তাজ আলী প্রামানিকের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন, আজিজুল হক খাঁন ঘোষন, সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ফারুক সরকার, রাতুল ভূঁইয়া প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com