উল্লাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ২ প্রার্থী কে জরিমানা
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:১২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ২ প্রার্থী কে জরিমানা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-০১-২০২১ ১০:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ২ প্রার্থী কে জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী কাউন্সিলর ২ প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার সময় উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ করায় ২ জন কাউন্সিল প্রার্থীকে জরিমানা করা হয়। জানা যায় উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট নাহিদ হাসান খান ও উল্লাপাড়ার সার্কেল এ এসপি মাহফুজ হোসেনসহ উল্লাপাড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রবিবার অভিযানে পৌর সভার ৬ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন (পানির বোতল) এবং ৭ নং ওয়ার্ডের জানে আলম ( ডালিম) প্রতীকের আচরণ বিধি ভঙ্গ ও রাত ৮ টার পর সিএনজি অটোরিকশা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগে ১০ হাজার টাকা করে দুই প্রার্থীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান বলেন,নির্বাচনে আচরনবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০১-২০২১ ১০:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 396 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com