উল্লাপাড়ায় কাউন্সিল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে বাঁধা মারধরের অভিযোগ
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:০৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় কাউন্সিল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে বাঁধা মারধরের অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০১-২০২১ ০৬:৩০ অপরাহ্ন
উল্লাপাড়ায় কাউন্সিল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে বাঁধা মারধরের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর নির্বাচনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলীর কর্মীদের প্রচারণার সময় মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানা ও নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগ সূত্রে জানা যায়,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলীর লোকজন শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারনায় ঝিকিড়া মহল্লায় যায়।

এসময় অপর কাউন্সিলর প্রার্থী লেবুসহ তার লোকজন মোহাম্মদ আলীর কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় ৪ জন আহত হয়েছে। মোহাম্মদ আলী জানানন, তার কর্মীদের মারধরের ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় কাউন্সিল প্রার্থী নজরুল ইসলাম লেবু তার ছেলে তুষার, হিমেলসহ ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন। এছাড়াও তিনি নজরুল ইসলাম লেবুর বিরুদ্ধে রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও মারধরের লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) ইব্রাহিম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০১-২০২১ ০৬:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 728 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com