শিরোনামঃ
দিলীপ গৌর ১০-০১-২০২১ ০৬:১৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরের স্বনামধন্য প্রবীণ চিকিৎসক, শিক্ষানুরাগী, সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ডাক্তার মূহম্মদ আবু সাঈদ এর মৃত্যুতে গতকাল ৯ ডিসেম্বর শনিবার রাতে শাহজাদপুর মুক্তিযোদ্ধা কার্যালয়ে বাংলাদেশ ক্যামিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে শোক, স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পালের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব শাব্বীর আহম্মেদ খান, আলহাজ্ব বুলবুল আহম্মেদ, মরহুমের ছেলে একরামুল্লাহ সাঈদ বিপুল, শাহ্বাজ খান সানি প্রমুখ। বক্তারা বলেন, তিনি ছিলেন শাহজাদপুরে একাধারে সুনামধন্য ডাক্তার। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন গোপনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন। শাহজাদপুরবাসী তার অবদান চিরদিন মনে রাখবে। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com