উল্লাপাড়া সদর ইউনিয়ন কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চায় আকমাল হোসেন
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০১-২০২১ ০৬:০১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়া সদর ইউনিয়ন কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চায় আকমাল হোসেন
উল্লাপাড়া উপজেলার ১৪ টি গ্রাম নিয়ে গঠিত উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ। বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পিছিয়ে পড়া অবহেলিত উল্লাপাড়া সদর ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চায় আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকমাল হোসেন।
জনগণের পাশে থেকে উল্লাপাড়ায় সদর ইউনিয়নবাসীর সুখ দুঃখের সাথী হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ সাবেক এই ইউপি চেয়ারম্যান। সদর ইউনিয়নে গরীব দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল, সাধারণ মানুষের আস্থার মানুষ হিসেবে ভরসা জুগিয়েছে জনগণের ভোটে নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকমাল হোসেন।
আগামী নির্বাচনে সদর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭৫% জনগন এবার চেয়ারম্যান হিসেবে পেতে চায় আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা সাবেক নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আকমাল হোসেন।
সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকমাল হোসেন বলেন, মুজিব বর্ষ উপলক্ষে তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্কুলে বৃক্ষরোপন, মাস্ক বিতরণসহ সচেতনামূলক পোস্টার বিতরন করেন।এছাড়াও এই ইউনিয়নে দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন । আগামী ইউপি নির্বাচনে তিনি আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী ।
তাকে সদর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে ভোটবিপ্লব ঘটিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা তার। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম কে অব্যহত রাখবেন এবং সংসদ সদস্য তানভীর ইমামের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে কাজ করে যাবেন বলে এই প্রত্যাশা সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেনের।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০১-২০২১ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 945 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ