কাজিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জলিল
১০-০১-২০২১ ০১:৩৬ অপরাহ্ন
কাজিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনলাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ জানুয়ারি) রাতে ফাইনাল খেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাঁচগাছি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষকতা করেন সোনামুখী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যাস দীন মোহাম্মদ বাবলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারি শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া। খেলায় হরিনাথপুর দল সোনামুখী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


আব্দুল জলিল ১০-০১-২০২১ ০১:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com