উল্লাপাড়ায় এক যোগে ৮ সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় এক যোগে ৮ সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০১-২০২১ ০৫:২২ অপরাহ্ন
উল্লাপাড়ায় এক যোগে ৮ সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার (৯ জানুয়ারি) উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ৮টি নব নির্মিত পাকা সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিকভাবে এসব সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব রাস্তা নির্মাণ করছে। এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। আঞ্চলিক সড়কগুলো হলো, গয়হাট্টা-রামকৃষ্ণপুর, গয়হাট্টা-বিনায়েকপুর, গয়হাট্টা-কুচিয়ামরা, ধামাইকান্দি-সলংগা, গয়হাট্টা-বড়পাঙ্গাসী, ঝবজবিয়া-ঘিয়ালা, গয়হাট্টা-সেনগাঁতী, ভেটুয়াকান্দি ত্রিমোহনী-ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক। পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ এসব রাস্তা উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন উপলক্ষে পরিষদ চত্বরে এক সমাবেশের আয়োজন করে। সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া অফিসের উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০১-২০২১ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 490 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com