কাজিপুরে তিনদিনব্যাপী ঘোড়দৌড় এর সমাপ্তি
২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে তিনদিনব্যাপী ঘোড়দৌড় এর সমাপ্তি

আব্দুল জলিল
০৯-০১-২০২১ ০৪:২০ অপরাহ্ন
কাজিপুরে তিনদিনব্যাপী ঘোড়দৌড় এর সমাপ্তি

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে তিন দিন ব্যাপি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষ হয়েছে। ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলেছে ৮ জানুয়ারি বিকেল পর্যন্ত।     

বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের দক্ষিণ পার্শ্বে ঘোড়দৌড়ের শুভ উদ্বোধন করেন সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন।

এরপর জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে শুরু হয় দৌড়। সওয়ার ঘোড়ার পিঠে চড়ে চাবুকের আঘাত দিতেই শুরু করে টগবগিয়ে দৌড়। দেশের ঢাকা, নওগা, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া থেকে অর্ধশতাধিক ঘোড়া এসেছে প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী দিনে ঘোড়দৌড় অনুষ্ঠান স্থলের আশপাশে মেলা বসেছিলো।  

সমাপ্তিতে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি  রফিকুল ইসলাম, সম্পাদক সোহেল রানা প্রমূখ। 


আব্দুল জলিল ০৯-০১-২০২১ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com