উল্লাপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার হস্তান্তর
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০১-২০২১ ০৫:৫৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার হস্তান্তর
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ১৪০০ প্যাকেট শুকনো খাবার হস্তান্তর করা হয়েছে ।
শুক্রবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে স্থানিয় সংসদ সদস্য তানভীর ইমাম, ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে খাবার গুলো হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, ফয়সাল কাদের রুমি, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০১-২০২১ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ