শাহজাদপুরে মহিলার লাশ উদ্ধার
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫৫ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে মহিলার লাশ উদ্ধার

দিলীপ গৌর
০৮-০১-২০২১ ০৩:৩৯ অপরাহ্ন
শাহজাদপুরে মহিলার লাশ উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি :  ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনারা বেগম (৫৪) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রওশনারা বেগম বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রামের তালেব ফকিরের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  বৃহস্পতিবার দুপরে বাড়ি ফিরে স্বামী তালেব ফকির নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী রওশনারার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ এদিন সন্ধ্যায় মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত রওশনারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না’।

 

 

 


দিলীপ গৌর ০৮-০১-২০২১ ০৩:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com