শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৮-০১-২০২১ ০২:৩৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী সম্ভুদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের ছাত্রদের সামাজিক সংগঠন “ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানেটি”র উদ্যোগে চৌহালীর বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার(৮ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় চৌবাড়িয়া পশ্চিম পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে সম্ভুদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান- আব্দুল কাহ্হার সিদ্দিকী এ কম্বল বিতরণ উদ্ভোধন করেন। এ আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি- মোঃ আব্দুর রহিম, ময়নাল হক কারী, মাষ্টার আব্দুল মজিদ, হান্নান মোর্শেদ রতন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com