উল্লাপাড়ায় মহাসড়কের পাশে দোকান উচ্ছেদ
২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মহাসড়কের পাশে দোকান উচ্ছেদ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০১-২০২১ ০৭:৫৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় মহাসড়কের পাশে দোকান উচ্ছেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে রাস্তার মধ্যে বসা ২৫টি দোকান উচ্ছেদ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। প্রতিদিন মহাসড়কের দুইপাশে অনেক স্থান জুড়ে এসব দোকানগুলো বসায় এই সড়কে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ে আসছিল। প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ রাস্তা থেকে এসব দোকান উচ্ছেদ করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, বোয়ালিয়া বাজারে মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ করতে দুই পাশে বসা দোকানগুলো সড়ানোর জন্য অনেকবার সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে বলা হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বিশেষ করে সপ্তাহের হাটের দুইদিন এখানে পরিস্থিতি নাজুক হয়ে দাঁড়ায়। ফলে পুলিশ এসব দোকান উচ্ছেদ করেছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০১-২০২১ ০৭:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 453 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com