শিরোনামঃ
দিলীপ গৌর ০৭-০১-২০২১ ০৬:০০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে চাউলের পাশাপাশি নারিকেলের দাম পাল্লা দিয়ে বাড়ছে। গত ১৫ দিনে নারিকেল প্রতি জোড়া ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বিপাকে পড়েছে সাধারণ মানুষেরা। জানা গেছে, শীত মৌসুমে পিঠা খাওয়ার ধুম পরে যায়। এই মৌসুমে নারিকেল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। এ কারণেই বর্তমান বাজারে প্রতি বড় নারিকেল ১’শ ৫০ টাকা এবং মাঝারি নারিকেল ১ শত টাকা বিক্রি করচ্ছে।
নারিকেলের দাম বাড়াতে সাধারণ মানুষের বাজারে এসে নারিকেল কিনতে হিমশিম খেতে দেখা দেখা গেছে। বিত্তবান ভোজন বিলাসীদের কোন সমস্যা নাই। নারিকেল ব্যবসায়ী শামসুল আলম জানান, আমরা যশোরের কেশবপুর ও মাগুরা অঞ্চল থেকে ছোলা নারিকেল কিনে আনি। মূলতঃ পাইকারী বাজার থেকেই বেশি দামে কিনে আনতে হচ্ছে।
তবে দাম বেশি হওয়ায় ক্রেতা অনেক কম। গত ১৫ দিন আগে প্রতি নারিকেল ছিল ১’শ টাক এখন সেই নারিকেল কিনতে হচ্ছে ১’শ ৫০ টাকা। নারিকেল কিনতে আসা ক্রেতারা জানান, চাউলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নারিকেলের দাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com