উল্লাপাড়ায় ৩ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ৩ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০১-২০২১ ০৫:১২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৩ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

  উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্প‌তিবার (৭ ডিসেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়ার গয়হাট্টা গ্রামে 'গয়হাট্টা গ্রাম সামা‌জিক শ‌ক্তি ক‌মি‌টি' এর উ‌দ্যোগে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজু‌য়েশন কর্মসুচির সদস্য ও অ‌তিদ্র‌রিদ্র ৩ শতাধিক মানুষের ম‌ধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

গয়হাট্টা গ্রাম সামা‌জিক শ‌ক্তি ক‌মি‌টির সভাপ‌তি মোছাঃ ক‌হিনুর বেগ‌মের সভাপ‌তি‌ত্বে উক্ত অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান মোঃ আল - আ‌মিন সরকার,আঞ্চ‌লিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান,ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজু‌য়েশন প্রোগ্রাম সিরাজগঞ্জ অঞ্চল গোলাম জাহানুল,সি‌নিয়র টেক‌নিকেল অ‌ফিসার, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজু‌য়েশন প্রোগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম ও শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, কর্মসু‌চি সংগঠক এসএম মেজবাউল হক, মোঃ আব্দুল হা‌মিদ, অ‌মিত সাহা , শামীমা আক্তার, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজু‌য়েশন প্রোগ্রাম ও এলাকার গন্যমান্য ব্য‌ক্তি বর্গ।

জাহাঙ্গীর আলম জানান, ব্র্যা‌কের মাধ্য‌মে আমরা অ‌তিদ্র‌রিদ্র ব্য‌ক্তি‌দের জীবনমান উন্নয়‌নের জন্য গরু, ছাগল, গবা‌দিপশু, চি‌কিৎসা সহায়তা সহ  বিভিন্ন ধর‌ণের সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শে‌ষে ব্র্যা‌কের পক্ষ থে‌কে জনাব গোলাম জাহানুল অ‌তিদ‌রিদ্র‌দের সহায়তা প্রদা‌নের জন্য ক‌মি‌টির সভাপ‌তিসহ সকল‌কে ধন্যবাদ জানান।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০১-২০২১ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 519 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com