বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন

  

বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০১-২০২১ ০৩:৩০ অপরাহ্ন
বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ বেলকুচিতে পৌরসভার মেয়র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সভা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার বাস ভবনে এ প্রতিবাদ সভার করেন। প্রতিবাদ সভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা জানান,আগামী ১৬ জানুয়ারী বেলকুচি পৌর নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী বেগম আশানুর বিশ্বাসের পক্ষে মাছ বিক্রেতা বারেক বিশ্বাস নিজ হাতে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের যে উলঙ্গ লিফলেট জনগনের মধ্যে উপস্থাপন করছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

এটি আসলে নির্বাচন ব্যহত ও অসাপ্রদায়িক চেতনাকে বিনষ্টই করছেনা মূলত এ ঘটনায় হিন্দু সম্প্রদায়কে উলঙ্গ করে প্রচার করে হিন্দু সম্প্রদায়কেই ছোট করা হচ্ছে। এ ঘটনার জন্য আমি তীব্র নিন্দ্রা জানাই এবং এ ধরনের প্রচারনা নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। এ ব্যাপারে আমি কর্তৃপক্ষকে অবহিত করে আইনীগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান ঘোষন, সাবেব চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ, রেজাউল করিমসহ দলীয় নেতা কর্মীর একাংশ। এব্যাপারে বেলকুচি উপজেলা শাখার হিন্দু বৌন্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ সাহা এই প্রতিবেদককে বলেন, আমাদের সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা ঠিক হয়নি।

এই সম্প্রদায়কে উলঙ্গ করে লিপলেট বিতরণ যেই করুক আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে বেলকুচি উপজেলা শাখার হিন্দু বৌন্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা বলেন, এই ভাবে হিন্দু সম্প্রদায়ের লিফ লেট বিতরণ করা ঠিক না। হিন্দু সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার বলেন, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের উলঙ্গ লিফ লেট তৈরি করে বিতরণ করা হয়েছে দলীয় সিন্ধান্তে হয়নি। আমরা জানার পরে লিফ লেট দেওয়া বন্ধ করে দিয়েছি।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০১-২০২১ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 552 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com