উল্লাপাড়া পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল বহিষ্কার
২১ এপ্রিল, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল বহিষ্কার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০১-২০২১ ০২:১২ অপরাহ্ন
উল্লাপাড়া পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল বহিষ্কার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল হোসেন কে বিএনপির সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য টি জানা যায়। সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানিয়েছেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপি গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বেলাল হোসেন কে বিএনপির সকল পদ থেকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে। এই বিষয়ে সদ্য বহিস্কৃত বিএনপি নেতা বেলাল হোসেন ঘটনাটি তিনি জানেন বলে নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তার কোন মন্তব্য নেই। প্রসঙ্গতঃ আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০১-২০২১ ০২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 548 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com