তাড়াশে হারিকেন হ্যাচারিতে আগুন
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:২৬ পূর্বাহ্ন

  

তাড়াশে হারিকেন হ্যাচারিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-০১-২০২১ ১১:৫৪ পূর্বাহ্ন
তাড়াশে হারিকেন হ্যাচারিতে আগুন
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে ডিম থেকে হাসেঁর বাচ্চা ফুটানো হারিকেন হ্যাচারিতে আগুন লেগে ৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মো: আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার (৭জানুয়ারী) সকাল ৬টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর দক্ষিন পাড়ায় মৃত. জনাব আলীর ছেলে আরিফুল ইসলামের হারিকেন হ্যাচারীতে আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো: আরিফুল ইসলাম বলেন, আমার হারিকেন হ্যাচারীতে হাসের ডিমের ২৫টি বেডে ৫০ হাজার ডিম ছিল। সেই ডিম ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গিয়েছে। এতে আমার প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন এনজিও থেকে টাকা উত্তোলন করে ব্যবসা করছি আমার এখন সব শেষ হয়ে গিয়েছে আগুনে পুড়ে। স্থানীয় প্রতিবেশী নুরুল ইসলাম, এরশাদ আলী ও আলহাজ উদ্দিন বলেন, সকালে হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে সবাই মিলে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এর মধ্যে সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. রেজাউল করিম জানান, হ্যাচারীতে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে মিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০১-২০২১ ১১:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 552 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com