শাহজাদপুরে এমপি স্বপনের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মাহফিল
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে এমপি স্বপনের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মাহফিল

দিলীপ গৌর
০৬-০১-২০২১ ০৫:৪৭ অপরাহ্ন
শাহজাদপুরে এমপি স্বপনের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মাহফিল

শাহজাদপুর প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  ৬ ডিসেম্বর বুধবার সকালে বাকশিস এর অস্থায়ী কাযালয় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, জেলা বাকশিস’র সহ-সভাপতি অধ্যক্ষ হায়দার আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, অধ্যক্ষ শাহাদৎ হোসেন, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ মোস্তাফিজুর হক, অধ্যক্ষ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর জসিম উদ্দিন, শফিকুল ইসলাম স্বপন, আজিজুর রহমান বিদ্যুৎ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচারনা করেন, উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুছ ছালাম। বক্তারা বলেন, আল্লাহ পাক যেন আমাদের অভিভাবক ও গণমানুষের নেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন যেন সুস্থ্য হয়ে দেশের মাটিতে ফিরে আসতে পারে।


দিলীপ গৌর ০৬-০১-২০২১ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 463 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com