বেলকুচিতে আলোচিত পিতা-পুত্র হত্যা মামলার আসামী পিস্তল ও গুলিসহ আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০১-২০২১ ০৩:৪৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে আলোচিত পিতা-পুত্র হত্যা মামলার আসামী পিস্তল ও গুলিসহ আটক
জহুরুল ইসলাম:
গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি চরে নৌডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল বাদী হয়ে বেলকুচি থানায় এজাহারভূক্ত ১২ জন সহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন।
মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় রান্ধুনি বাড়ি চর থেকে মামলার এজাহার ভূক্ত ৩নং আসামী মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোশা সহ আটক করে থানা পুলিশ।
থানাসূত্রে জানাযায়, আটককৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় ২ টি অস্ত্র, ২টি ডাকাতি ও ১টি হত্যা মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহিনূর কবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ১ রাউন্ড গুলি ছোড়ে। এসময় আমরা আলোচিত নৌডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার হত্যা মামলার অন্যতম আসামী মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা সহ আটক করি। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০১-২০২১ ০৩:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1066 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ